আলিসা হামিদ জম্মু-কাশ্মীর, ভারত

শিক্ষার্থী, এনাম মেডিকেল কলেজ

বাংলাদেশে মেডিকেল শিক্ষা, এখানকার কারিকুলাম, শিক্ষা পদ্ধতি সবকিছুই প্রায় ভারতের মতো। এখানে বন্ধু ও শিক্ষকরা পরিবারের মতো। তাই বাংলাদেশকে কখনো আলাদা করে বিদেশ মনে করি না। অন্যদিকে ভারতে মেডিকেল কলেজগুলোয় যথেষ্ট আসন নেই। খরচও অনেক বেশি। বাংলাদেশের তুলনায় কয়েক গুণ বেশি টিউশন ফি দিতে হয়। এখান থেকে যাওয়া শিক্ষার্থীদের মধ্যে ফেলের সংখ্যা নেই বললেই চলে।