ভরুন তিওয়ারি লক্ষ্ণৌ, উত্তর প্রদেশ, ভারত
আমি প্রথম বিদেশী শিক্ষার্থী হিসেবে এখানে পড়াশোনা করতে আসি। এসে সমস্যায় পড়ি ভাষা নিয়ে। তখন বন্ধুরা আমার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। তারা হিন্দি, ইংরেজিতে কথা বলার চেষ্টা করে। তারপর আমাকে বাংলা বলতে শেখায়। কলেজের হোস্টেলে আমরা সব ধরনের সুবিধা পেয়েছি। সব মিলিয়ে বলতে পারি, ভারতের পর ইউনিভার্সেল মেডিকেল কলেজ আমার সেকেন্ড হোম।





