সাবরুন কাশরাফ দিল্লি, ভারত

শিক্ষার্থী, প্রাইম মেডিকেল কলেজ

আমার এলাকায় বাংলাদেশ থেকে পড়ে যাওয়া অনেক সাবেক শিক্ষার্থী রয়েছেন। যারা ইন্ডিয়ার চিকিৎসা খাতে অনেক বেশি ভালো করছেন। আমাদের সেখানে অনেক বড় বড় ডাক্তার ও সার্জন আছেন, যারা বাংলাদেশ থেকে পড়াশোনা করে গেছেন। সেখানে বাংলাদেশের অনেক সুনাম আছে। এমনকি আমাদের পরিবারেও বাংলাদেশের অনেক গ্র্যাজুয়েট আছে। সেখানে সত্যিকারার্থে বাংলাদেশের ভালো সুনাম রয়েছে। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা খুবই ভালো। এটাকে ভারতের সঙ্গে আমরা তুলনা করতে পারি। এত বছর আমি এখানে আছি। আমাকে সবাই চেনে, আমাদের সবাই অনেক সহযোগিতা করে।