আমরা বেশকিছু লক্ষ্যকে সামনে রেখে মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করেছি। এর মধ্যে রয়েছে গরিবদের চিকিৎসাসেবা নিশ্চিত করা। সে কাজটিই করে যাচ্ছি। এ প্রতিষ্ঠানে দেশী-বিদেশী শিক্ষার্থী রয়েছেন। তাদের নিরাপত্তাসহ সব বিষয়ে খোঁজখবর নেয়া হয় সার্বক্ষণিক। তারা যেমন বাংলাদেশে আসছেন শিক্ষা অর্জন করতে, তেমনি তারা বৈদেশিক মুদ্রা বাড়িয়ে দিচ্ছেন। এ পর্যন্ত প্রায় ৬০০ জন বিদেশী শিক্ষার্থী শিক্ষা অর্জন করেছেন। যারা সবাই শিক্ষাজীবন শেষ করে নিজ দেশে চিকিৎসা পেশায় নিয়োজিত হয়েছেন। ভবিষ্যৎ প্রজন্মকে দক্ষ চিকিৎসক ও গবেষক হিসেবে গড়ে তুলে চিকিৎসাসেবায় অনন্য অবদান রেখে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে টিএমএসএস মেডিকেল কলেজকে নামি প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করে যাচ্ছেন তারা।

বগুড়ায় ৯ একর জায়গাজুড়ে প্রতিষ্ঠিত বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ (টিএমসি) চিকিৎসা শিক্ষা ক্ষেত্রে আলো ছড়িয়ে যাচ্ছে। পুরো ক্যাম্পাস প্রায় ৭০ একর জমির ওপর স্থাপিত। প্রতি বছর দেশী-বিদেশী শিক্ষার্থীদের নিয়ে ভালো ফলাফল অর্জন করে চলেছে টিএমএসএস মেডিকেল কলেজ। বগুড়ার এ মেডিকেল কলেজে এখন এমবিবিএস এবং বিডিএসসহ ১ হাজারের বেশি শিক্ষার্থী রয়েছেন। মেডিকেল কলেজ কর্তৃপক্ষ অল্প খরচে মানসম্মত ও মেধাবী চিকিৎসক সৃষ্টির লক্ষ্যে কাজ করে যাচ্ছে। টিএমএসএস মেডিকেল কলেজ দেশের বাইরে ভারত, নেপাল, ভুটান, মালদ্বীপ, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ায় স্বীকৃতিপ্রাপ্ত। যদিও মেডিকেল কলেজ শিক্ষার্থীদের প্রচুর পড়তে ও জানতে হয়। পড়ার বাইরে কিছু করার সময় বা সুযোগ কম তাদের। তার পরও শিক্ষার্থীদের জন্য শিক্ষামূলক বিভিন্ন সেমিনার, অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে বিশেষ ক্লাসের ব্যবস্থা রয়েছে। এছাড়া লেখাপড়ার বাইরে ক্রীড়া, সাংস্কৃতিক, ভ্রমণও থাকে। মূলত টিএমএসএস মেডিকেলে একজন শিক্ষার্থীকে ভালো ফলাফল অর্জনে যাবতীয় পরিবেশ সৃষ্টি করা হয়েছে। টিএমএসএস মেডিকেল কলেজ সরকারের কিউএএস (কোয়ালিটি অ্যাসুরেন্স স্কিম) গাইড লাইনের প্রতিটি বিষয়ে অনুসরণ করে। কিউএএসের আওতায় বেসরকারি দুটি মেডিকেল কলেজকে মডেল মেডিকেল কলেজ হিসেবে সরকারিভাবে ঘোষণা করা হয়েছে। এর মধ্যে টিএমসি একটি।

টিএমএসএস মেডিকেল কলেজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন রয়েছে এবং এ বছরই ৫০০-এর বেশি অ্যালামনাইদের দিয়ে ২ দিনব্যাপী টিএমসি ডে উদযাপিত হয়েছে। টিএমসি ক্যাম্পাসের সঙ্গেই টিএমএসএস পরিচালিত মম ইন পাঁচ তারকা হোটেল আছে। ফলে দেশী-বিদেশী ছাত্রছাত্রীদের জন্য সকল প্রকার সুবিধা সম্বলিত  একটি পরিপূর্ণ ক্যাম্পাস।