সেরিনা লংজ্যাম্প মণিপুর, ভারত
শিক্ষার্থী, টিএমএসএস মেডিকেল কলেজ
বগুড়ায় এসে কোনো কিছুর অসুবিধা বোধ করছি না। টিএমএসএস মেডিকেলে সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। এখানে হাসপাতাল থাকায় ইন্টার্ন করার বড় সুযোগ রয়েছে। এছাড়া রেফারেন্স বই হিসেবে বড় লাইব্রেরি, অ্যানাটমি বিভাগ, প্যাথলজিসহ অন্যান্য সব ল্যাব রয়েছে। এগুলো সব দেশের শিক্ষার্থী প্রয়োজন সাপেক্ষে ব্যবহার করতে পারেন। মেডিকেলে কঠিন শিক্ষাজীবন পার করতে হয়। বেশির ভাগ সময় পড়তে হয়। শিক্ষার্থীদের কিছুটা সময় আনন্দময় করতে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ফুটবলসহ অন্যান্য খেলার ব্যবস্থাও করা হয় এখানে। দেশী-বিদেশী শিক্ষার্থীরা মিলেমিশে একত্রে শিক্ষা অর্জন করছেন টিএমএসএস মেডিকেল কলেজে।





