গত বছরের তুলনায় এ বছর বাজারে চাহিদা কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে। এর পেছনে রয়েছে ক্রেতাদের জীবনযাত্রার পরিবর্তন, বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তির প্রতি সচেতনতা এবং আধুনিক কিচেন অ্যাপ্লায়েন্স ব্যবহারের প্রবণতা। এছাড়া গ্রীষ্মকাল ও ঈদকে কেন্দ্র করে বাজারে বিক্রির গতি সাধারণত আরো বৃদ্ধি পায়।

বর্তমান যুগের ক্রেতারা ফ্রিজ কেনার ক্ষেত্রে কোন বিষয়গুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন?

বর্তমান সময়ে ক্রেতারা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন বিদ্যুৎ সাশ্রয়, দীর্ঘস্থায়ী পারফরম্যান্স, উন্নত কুলিং প্রযুক্তি, ডিজাইন ও স্বাস্থ্যসম্মত ফুড প্রিজারভেশনের ওপর। পাশাপাশি ইনভার্টার প্রযুক্তি, বড় স্টোরেজ ক্যাপাসিটি, কম শব্দে অপারেশন এবং স্মার্ট ফিচারও এখন ক্রেতাদের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

স্মার্ট হোম ধারণার সঙ্গে মিলিয়ে আধুনিক রেফ্রিজারেটরে ইন্টারনেট অব থিংস (আইওটি), কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা ইনভার্টার প্রযুক্তির ব্যবহার এবং এর কার্যকারিতা নিয়ে আপনার মূল্যায়ন কী?

স্মার্ট হোম কনসেপ্টের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক রেফ্রিজারেটরে আইওটি, এআই ও ইনভার্টার প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এআই-ভিত্তিক কুলিং সিস্টেম ব্যবহারকারীর ব্যবহারের ধরন বুঝে স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে পারে, ফলে বিদ্যুৎ সাশ্রয় হয় এবং খাবার দীর্ঘ সময় সতেজ থাকে। ইনভার্টার প্রযুক্তি বিদ্যুৎ খরচ কমানোর পাশাপাশি ফ্রিজের স্থায়িত্বও বাড়ায়। ভবিষ্যতে স্মার্ট অ্যাপ কানেক্টিভিটি ও রিমোট মনিটরিং আরো জনপ্রিয় হবে বলে আমরা মনে করি।

বাংলাদেশে পরিবেশবান্ধব বা গ্রিন রেফ্রিজারেটর উৎপাদনের ক্ষেত্রে দেশীয় ব্র্যান্ডগুলো কতটুকু এগিয়েছে?

দেশীয় ব্র্যান্ডগুলো এখন পরিবেশবান্ধব প্রযুক্তির দিকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। সমসাময়িক সময়ের ফ্রিজগুলোতে ইকো-ফ্রেন্ডলি রেফ্রিজারেন্ট গ্যাস ও বিদ্যুৎসাশ্রয়ী প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, যা পরিবেশের জন্য তুলনামূলক নিরাপদ। বাটারফ্লাই গ্রুপ সবসময়ই আন্তর্জাতিক মান বজায় রেখে টেকসই ও পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহারে অঙ্গীকারবদ্ধ।

তীব্র গরম এবং সাময়িক লোডশেডিংয়ের মতো বাস্তবতায় খাবারের গুণগত মান ঠিক রাখতে আপনাদের ফ্রিজগুলোতে কী ধরনের বিশেষ ব্যাকআপ প্রযুক্তি ব্যবহার করা হয়?

বাংলাদেশের আবহাওয়া এবং বিদ্যুৎ পরিস্থিতি বিবেচনায় রেখে আমাদের রেফ্রিজারেটরগুলোতে উন্নত কুলিং রিটেনশন প্রযুক্তি ব্যবহার করা হয়। যা বিদ্যুৎ চলে যাওয়ার পরও নির্দিষ্ট সময় পর্যন্ত ভেতরের ঠাণ্ডা পরিবেশ ধরে রাখতে সাহায্য করে। পাশাপাশি ইনভার্টার কম্প্রেসার দ্রুত ও স্থিতিশীল কুলিং নিশ্চিত করে, যা খাবারের গুণগত মানের নিশ্চয়তা দেয়।

House of Butterfly Fridge Line up

সামনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফ্রিজ ও ডিপ ফ্রিজের বাজার ধরতে আপনাদের ব্র্যান্ডের বিশেষ প্রস্তুতি, নতুন মডেল এবং অফার কী কী?

ঈদুল আজহা উপলক্ষে হাউজ অব বাটারফ্লাই গ্রাহকদের জন্য বিশেষ ক্যাম্পেইন ‘ঈদের খুশিতে জমবে উৎসব—ভালোবাসার দরজা খোলো’ নামের ১০০% পর্যন্ত ক্যাশব্যাক অফার, ‘শূন্য’ শতাংশ কিস্তি সুবিধা ৩৬০ দিন পর্যন্ত, ২০ হাজার টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে। এছাড়া রবি এলিট, বাংলালিংক অরেঞ্জ ক্লাব ও জিপি স্টার গ্রাহকদের জন্য অতিরিক্ত ৫ শতাংশ ক্যাশব্যাক, ব্যাংক কার্ডে ২৫ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার আছে। আমাদের কিছু নতুন মডেলের রেফ্রিজারেটর ও ডিপ ফ্রিজও মার্কেটে এসেছে। কোরবানির মাংস দীর্ঘ সময় সংরক্ষণের জন্য গ্রাহকদের পছন্দ বড় ক্যাপাসিটির ডিপ ফ্রিজগুলো। তবে একই সঙ্গে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে এসব কুলিং সিস্টেমে, যা দ্রুত মাংস ফ্রিজিং করবে।

একটি ইলেকট্রনিক পণ্যের বিক্রয়োত্তর সেবা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশব্যাপী গ্রাহকদের দ্রুত এবং মানসম্মত সেবা পৌঁছাতে আপনাদের নেটওয়ার্ক কতটা প্রস্তুত?

বাটারফ্লাই গ্রুপ সবসময় গ্রাহকসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেয়। দেশব্যাপী আমাদের বিস্তৃত সার্ভিস নেটওয়ার্ক, প্রশিক্ষিত টেকনিশিয়ান টিম এবং দ্রুত রেসপন্স সিস্টেম রয়েছে। গ্রাহকরা যেন দ্রুত ও নির্ভরযোগ্য সেবা পান, সে লক্ষ্যে আমরা নিয়মিত সার্ভিস কার্যক্রম আরো শক্তিশালী করছি।

রেফ্রিজারেটর দীর্ঘদিন ভালো রাখতে গ্রাহকদের প্রতি আপনাদের পক্ষ থেকে কিছু বিশেষ রক্ষণাবেক্ষণ পরামর্শ আছে কি?

রেফ্রিজারেটর দীর্ঘদিন ভালো রাখতে নিয়মিত পরিষ্কার রাখা, অতিরিক্ত খাবার দিয়ে বোঝাই না করা, দরজা দীর্ঘ সময় খোলা না রাখা কিংবা বারবার দরজা খোলা অনুচিত। মূলত সঠিকভাবে ব্যবহার করলে ফ্রিজের কার্যক্ষমতা ও স্থায়িত্ব আরো বাড়ে।