জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বিসিএস অফিসার্স ফোরামের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব সৈয়দ মামুনুল আলমকে সভাপতি এবং বাংলাদেশ পুলিশের সিআইডিতে কর্মরত অতিরিক্ত ডিআইজি রায়হান উদ্দিন খানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার (২ মে) সন্ধ্যা সাতটায় অফিসার্স ক্লাব রমনা, ঢাকায় সংগঠনের সাধারণ সভায় এ কমিটি গঠন করা হয়।










