অর্থনীতিবিদ ও গবেষক ড. খান আহমেদ সাঈদ মুর্শিদ (কেএএস মুর্শিদ) বলেছেন, ‘আমরা কি দেশকে চিরকালের জন্য অশান্ত ও বিভক্ত রেখে দেব।‘ আজ রোববার ফেসবুকে প্রোফাইলে দেয়া স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন।

কেএএস মুর্শিদ লিখেছেন, ‘গণতন্ত্র না মবতন্ত্র? আমরা কি দেশকে চিরকালের জন্য অশান্ত ও বিভক্ত রেখে দেব? গ্রহণযোগ্য নির্বাচন দিয়ে সরে পড়ুন! সংস্কার তো অনেক হলো!’

প্রসঙ্গত, কেএএস মুর্শিদ মুর্শিদ অন্তর্বর্তী সরকারের ‘রিট্রাসারিং দ্যা ইকোনমি অ্যান্ড মোবিলাইজিং রিসোর্স ফর ইক্যুইটিবল অ্যান্ড সাসটেইনেবল ডেভলেপমেন্ট’ টাস্টফোর্সের চেয়ার। এছাড়া তিনি বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) সাবেক মহাপরিচালক।