বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) চতুর্থ শ্রেণী কর্মচারী ইউনিয়নের ২০২৪-২০২৫ সালের নিবার্চন অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত নির্বাচনে আব্দুস সালাম সভাপতি ও মো. হাবিবুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নিবার্চনে সিনিয়র সহ-সভাপতি হিসেবে মো. শহিদ খান, সহ-সভাপতি মো. জাকির হোসেন ও মো. আব্দুল মান্নান মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মো. আবদুল বারী আকদ ও মো. আবু রায়হান ভূঁইয়া, কোষাধ্যক্ষ মো. মেহেদী হাসান, প্রচার সম্পাদক মো. কবির হাসান, দপ্তর সম্পাদক জিয়া উদ্দিন ও ক্রীড়া সম্পাদক আতিকুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

এছাড়া মো. আব্দুল গাফফার, মো. আলাউদ্দিন, মো. আমজাদ হোসেন, মুহাম্মদ হাবিব-ই-কাউছার. মো. রফিক মিয়া, মো. আনোয়ারুল ইসলাম, মো. সোহেল রানা, মো. আনোয়ার হোসেন, মো. রাকিব মিয়া, মো. রবিউল ইসলাম, সুমন চৌধুরী, মোশারফ হোসেন ও মো. শামসুল হক সদস্য নির্বাচিত হয়েছেন।

বুয়েটের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. চঞ্চল কুমার রায় নিবার্চন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।