আজ ২৮ মে। ইতিহাসের পাতায় এই দিনে ঘটেছে বেশ কিছু উল্লেখযোগ্য ঘটনা। জন্মগ্রহণ করেছেন বিশ্ববিখ্যাত ব্যক্তিত্বরা, আবার বিদায়ও নিয়েছেন অনেকে। চলুন এক নজরে দেখে নেয়া যাক আজকের দিনের কিছু উল্লেখযোগ্য ঘটনা, জন্ম ও মৃত্যু।

উল্লেখযোগ্য ঘটনা:

  • ১৭৪২: লন্ডনের গুডম্যানস ফিল্ডসে প্রথম ইনডোর সুইমিং পুল খোলা হয়।
  • ১৮৮৮: গ্লাসগো সেল্টিক ফুটবল ক্লাব প্রথম ম্যাচ খেলেছিল রেঞ্জার্সের বিপক্ষে।
  • ১৯১৮: আজারবাইজান ও আর্মেনিয়া স্বাধীনতা ঘোষণা করে।
  • ১৯৩৬: অ্যালান টিউরিং তার গবেষণা ‘অন কমপিউটেবল নাম্বারস’ প্রকাশের জন্য জমা দেন। এটি আধুনিক কম্পিউটারের ভিত্তি স্থাপন করে।
  • ১৯৩৭: সান ফ্রান্সিসকোর গোল্ডেন গেট ব্রিজ যান চলাচলের জন্য খুলে দেয়া হয়। একই দিনে নেভিল চেম্বারলেইন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হন।
  • ১৯৪৮: ইসরায়েলি বিমান বাহিনী আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৫২: গ্রিস নারীদের ভোটাধিকার প্রদান করে।
  • ১৯৬১: অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল প্রতিষ্ঠিত হয়।
  • ১৯৬৪: জেরুজালেমে প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন (পিএলও) গঠিত হয়।
  • ১৯৭১: সোভিয়েত ইউনিয়নের মার্স-৩ মহাকাশযান উৎক্ষেপণ করা হয়।
  • ১৯৭২: বেলফাস্টে আইআরএর বোমা বিস্ফোরণে আটজন নিহত হন। একই দিনে ওয়াটারগেট কেলেঙ্কারির প্রথম ব্রেক-ইন ঘটে।
  • ১৯৮০: ব্রায়ান ক্লাফের নেতৃত্বে নটিংহ্যাম ফরেস্ট দ্বিতীয়বার ইউরোপিয়ান কাপ জয় করে।
  • ১৯৯৮: ভারতের পর পাকিস্তান পাঁচটি পারমাণবিক পরীক্ষা চালায়, যা বিশ্বজুড়ে নিন্দার মুখে পড়ে।

জন্ম:

  • ১৯০৮: ইয়ান ফ্লেমিং, ব্রিটিশ লেখক।
  • ১৯২৩: এন টি রামা রাও, ভারতীয় অভিনেতা ও রাজনীতিক।
  • ১৯৩৮: জেরি ওয়েস্ট, মার্কিন বাস্কেটবল খেলোয়াড় ও কোচ।
  • ১৯৪৪: রুডি জুলিয়ানি, মার্কিন রাজনীতিবিদ ও আইনজীবী।
  • ১৯৬৮: কাইলি মিনোগ, অস্ট্রেলীয় গায়িকা।

মৃত্যু:

  • ১৮৪৯: অ্যান ব্রন্টে, ইংরেজ ঔপন্যাসিক।
  • ১৮৭৮: আর্ল রাসেল, যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী।
  • ১৯৯৫: জ্যঁ মুইর, ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার।
  • ১৯৯৮: ফিল হার্টম্যান, কানাডীয় অভিনেতা ও কৌতুকশিল্পী।