আমাদের এই বাংলা জনপদ বৈচিত্রময় সংস্কৃতির উত্তরাধিকারী। নানা ধর্ম,বর্ন,জাতি,ভাষা ও সংস্কৃতির মিথস্ক্রিয়া ঘটেছে এ অঞ্চলে। ফলত বিভিন্ন জনগোষ্ঠী,অঞ্চল, ধর্ম ও ভাষাকে কেন্দ্র করে বৈচিত্রময় সংস্কৃতির উদ্ভব ও বিকাশ ঘটেছে আমাদের বাংলাদেশে। সেরকম নতুন বছরকে বিভিন্ন জনগোষ্ঠী নানা রঙে-বর্ণে-ঢঙে,আনন্দে-উৎসবে-আয়োজনে উদযাপন করে। বিভিন্ন জনগোষ্ঠীর নতুন বছরের উদযাপনকে ঘিরে রসিক আড্ডার আয়োজনে ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফোকলোর অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত হচ্ছে ‘জনপদের বর্ষবরণ ১৪৩২’।

রসিক আড্ডার আয়োজনে ও ঢাকা বিশ্ববিদ্যালয় ফোকলোর অ্যাসোসিয়েশনের সহযোগিতায় আয়োজিত হয় জনপদের বর্ষবরণ ১৪৩২। গতকাল বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১২টা থেকে রাত ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের টিএসসি মাঠে এই আয়োজন চলে। দুপুরে বৃষ্টি এলে ভিজে বৃষ্টিবিলাসে মেতে ওঠেন আয়োজক এবং অনুষ্ঠান দেখতে আসা অনেকে।

বাংলাদেশের বিভিন্ন জনপদের বর্ষবরণকে ফুটিয়ে তুলতে এই আয়োজনে ছিল ধামাইল নাচ, চাকমা, মারমা ও খুমি জনগোষ্ঠীর নৃত্য ও আধুনিক নৃত্য। ব্যান্ডের মধ্যে থাকছে ফিরোজ জঙ, আপনঘর, গারো ব্যান্ডও ব্যান্ড লাউ। পাশাপাশি আসর মাতিয়েছেন চট্টগ্রামের আঞ্চলিক ভাষার শিল্পী বুলবুল আক্তার।

এই আয়োজনের গ্রামীণমেলায় ছিল নাগরদোলা, বানরখেলা, রণপা, বায়োস্কোপ ও পুতুলনাচ। এছাড়া বাংলাদেশের বিভিন্ন জনপদের খাবার ও পোশাকের স্টলও ছিল মেলায়।