শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের প্রয়াত ক্যান্টিনবয় রুবেলের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। আজ শনিবার (৪ জানুয়ারি) বিকাল চারটায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশে (কেআইবি) এ সহায়তা প্রদান করা হয়।
আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এগ্রিকালচারিস্টস’ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) আহ্বায়ক কৃষিবিদ রাশিদুল হাসান হারুনসহ এ্যাবের কেন্দ্রীয় নেতা, এ্যাবের বিভিন্ন চ্যাপ্টারের নেতা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রয়াত রুবেলের জন্য সবার সাহায্যকৃত অর্থ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
উপস্থিত সবাই প্রয়াত রুবেলের আত্মার মাগফেরাত কামনা করেন ও তার পরিবারের বিশেষ করে রুবেলের ছেলের পড়াশোনার যাবতীয় খরচের দায়িত্ব নেয়ার আশ্বাস দেন।









