নর্থ সাইথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) স্থাপত্য বিভাগ তার মেধাবী শিক্ষার্থীদের সৃজনশীলতা ও ভিজ্যুয়াল স্টোরিটেলিং প্রদর্শনের লক্ষ্যে 'পিনহোল-১' শীর্ষক একটি ফটোগ্রাফি প্রদর্শনী আয়োজন করছে।

প্রদর্শনীটি ১০ থেকে ১২ ফেব্রুয়ারি, ২০২৫, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এনএসইউ এর প্রদর্শনী গ্যালারিতে আয়োজিত হবে।

‘ফ্রি মাইন্ড, ফ্রি ক্লিক’ থিমের অধীনে, এই প্রদর্শনীতে বিভিন্ন প্রেক্ষাপটের ফটোগ্রাফ উপস্থাপিত হচ্ছে, যা সময়ের বিশেষ মুহূর্ত ও দৃষ্টিভঙ্গিকে ধারণ করছে।

সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশগত বিষয়াবলী ফুটিয়ে তোলার মাধ্যমে ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের শক্তি তুলে ধরা হচ্ছে। দর্শনার্থীরা উদীয়মান ফটোগ্রাফারদের চোখে বিশ্ব দেখার এক অনন্য অভিজ্ঞতা পাচ্ছেন।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিভাগ শিল্পপ্রেমী, মিডিয়া ও সাধারণ দর্শকদের—এই বিশেষ প্রদর্শনীতে যোগ দেয়ার আমন্ত্রণ জানিয়েছে।