ঢাকার পরে এখন নারায়ণগঞ্জের রুপসীতে শুরু হয়েছে গ্লোবাল এডের যাত্রা।

গ্লোবাল এড ক্যারিয়ার কাউন্সেলিংয়ের একটি প্রতিষ্ঠান, যেখানে শিক্ষার্থীরা আন্তর্জাতিক মানের প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন ভাষা শেখার সুযোগ পান। প্রতিষ্ঠানটি স্পোকেন ইংলিশ, আইইএলটিএস, টোফেলসহ বিভিন্ন ভাষার ওপর বিশেষ কোর্স পরিচালনা করে এরই মধ্যে সুনাম অর্জন করেছে। যার ধারাবাহিকতায় ঢাকার পান্থপথ ও উত্তরার পর এবার নতুন শাখার উদ্বোধন করা হলো নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার রূপসীতে।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গ্লোবাল এডের চেয়ারম্যান শামিম আরা হাসান, প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলাম, গ্লোবাল এডের ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট উম্মে সালমা, পরিচালক লায়ন মির আবদুল আলিম, শামসুল হক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুর রহমান মোল্লা, সালিমউদ্দিন চৌধুরি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাহাঙ্গীর মোল্লা এবং প্রধান পরিচালন কর্মকর্তা আবু হানিফ।

উল্লেখ্য, গ্লোবাল এডে ভর্তি হলে যে সুবিধা পাওয়া যাবে তা হলো— ৫০ শতাংশ ছাড়ে কম খরচে আইইএলটিএস প্রস্তুতি, ভর্তির সঙ্গে সঙ্গে মক টেস্ট এবং কাস্টমাইজড স্টাডি প্ল্যান, পয়েন্ট ৮ এর ওপর ব্যান্ডধারী ৪ জন মেন্টরের গাইডলাইন, একই সেন্টারে প্রস্তুতি ও আইএলটিএস ফাইনাল টেস্ট, সাপ্তাহিক মক টেস্টে অগ্রগতি যাচাই, অনলাইন ও অফলাইন ক্লাসের সুবিধা, ৪০০ এর অধিক অনলাইন রিসোর্স এবং ওয়ান-টু-ওয়ান কাউন্সেলিং। —বিজ্ঞপ্তি