দক্ষিণ কোরিয়ায় চ্যাটজিপিটির চাহিদা বাড়ায় সিউলে প্রথম অফিস খুলতে যাচ্ছে ওপেনএআই। প্রতিষ্ঠানটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রের পর সবচেয়ে বেশি চ্যাটজিপিটি সাবস্ক্রাইবার রয়েছে দেশটিতে। এরই মধ্যে সেদেশে একটি আইনি সত্তা গঠন করা হয়েছে এবং স্থানীয় অংশীদারত্ব সম্প্রসারণে জনবল নিয়োগ শুরু হয়েছে। ওপেনএআইয়ের চিফ স্ট্র্যাটেজি অফিসার জেসন কওন বলেন, ‘দক্ষিণ কোরিয়ার শক্তিশালী এআই ইকোসিস্টেমই এ সিদ্ধান্তের পেছনে প্রধান কারণ। এছাড়া দেশটির জনপ্রিয় চ্যাটিং অ্যাপ অপারেটর কাকাও’র সঙ্গে যৌথভাবে দক্ষিণ কোরিয়ার জন্য কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্রযুক্তি উন্নয়নের কাজও করছে ওপেনএআই। খবর ও ছবি রয়টার্স
চ্যাটজিপিটি সেবার চাহিদা বাড়ায় সিউলে অফিস খুলছে ওপেনএআই
দক্ষিণ কোরিয়ায় চ্যাটজিপিটির চাহিদা বাড়ায় সিউলে প্রথম অফিস খুলতে যাচ্ছে ওপেনএআই।










