মেটার সাবেক নীতি প্রধান নিক ক্লেগ সিলিকন ভ্যালিকে ‘একঘেয়ে ও একরকম সংস্কৃতি’ বলে অভিহিত করেছেন। শিগগিরই প্রকাশিত হতে যাওয়া তার বই ‘হাউ টু সেভ দি ইন্টারনেট’ প্রচারের সময় নিক ক্লেগ জানান, বৈশ্বিক প্রযুক্তি খাতের এ কেন্দ্রটির সংস্কৃতি খুব একটা আকর্ষণীয় নয়। এখানে সবাই একই ধরনের পোশাক পরে, একই গাড়ি চালায় এবং একই ট্রেন্ড অনুসরণ করে। ক্লেগ আরো বলেন, ‘সামাজিক যোগাযোগমাধ্যমের সীমাবদ্ধতার মধ্যেও এটি কোটি কোটি মানুষের যোগাযোগের সুযোগ তৈরি করেছে।’ খবর: টেকক্রাঞ্চ
সিলিকন ভ্যালির সংস্কৃতি ‘একঘেয়ে’ : নিক ক্লেগ
মেটার সাবেক নীতি প্রধান নিক ক্লেগ সিলিকন ভ্যালিকে ‘একঘেয়ে ও একরকম সংস্কৃতি’ বলে অভিহিত করেছেন।










