‘সেমিকন সিটি’ নামে এক নতুন পরিকল্পিত শহর গড়ে উঠছে ভারতে। গুজরাটের বিশেষ বিনিয়োগ অঞ্চল ধোলেরায় গড়ে ওঠা এ শহর দেশটির ভবিষ্যৎ চিপ উৎপাদন কেন্দ্র হিসেবে কাজ করবে। কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ উদ্যোগে পরিচালিত ২২ দশমিক ৫ বর্গকিলোমিটার এলাকাজুড়ে বিস্তৃত এ প্রকল্পের প্রথম ধাপ ২০১৬ সালে শুরু হয়। সম্পূর্ণ হলে শহরটির বিস্তৃতি সিঙ্গাপুরের চেয়েও বড় হয়ে ৯২০ বর্গকিলোমিটারে পৌঁছবে বলে জানিয়েছেন দেশটির শীর্ষ কর্মকর্তারা। খবর নিক্কেই এশিয়া
ভারতে চিপ শিল্পকে কেন্দ্র করে গড়ে উঠছে বিশাল শহর ‘সেমিকন সিটি’
‘সেমিকন সিটি’ নামে এক নতুন পরিকল্পিত শহর গড়ে উঠছে ভারতে।










