স্পেনের রাজধানী মাদ্রিদের এক আদালত প্রযুক্তি জায়ান্ট মেটাকে প্রায় ৫৫ কোটি ১০ লাখ ডলার (৪৭ কোটি ৯০ লাখ ইউরো) জরিমানা করেছেন। স্প্যানিশ ডিজিটাল মিডিয়ার ৮৭টি আউটলেটকে এ ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। আদালত জানিয়েছেন, মেটা ব্যক্তিগত তথ্য অবৈধভাবে ব্যবহার করে বিজ্ঞাপনে সুবিধা নিয়েছিল, যা স্থানীয় মিডিয়ার ক্ষতি করেছে। মেটা এ রায়কে ‘ভিত্তিহীন’ বলে উল্লেখ করে এর বিরুদ্ধে আপিল করার পরিকল্পনা করছে। এ রায়ের প্রভাব পুরো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অনলাইন বিজ্ঞাপন শিল্পে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছে কোম্পানিটি। আনাদোলু