কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সম্ভাব্য ক্ষতি ও অপব্যবহার রোধে নতুন নিরাপত্তা কৌশল হিসেবে ‘হেড অব প্রিপেয়ার্ডনেস’ খুঁজছে ওপেনএআই। চ্যাটজিপিটির প্রভাবে ব্যবহারকারীর মানসিক স্বাস্থ্যের অবনতি হওয়ার অভিযোগ এবং কয়েকটি ‘অনাকাঙ্ক্ষিত মৃত্যু’র মামলার মুখে পড়ে কোম্পানিটি এ সিদ্ধান্ত নিয়েছে। ওপেনএআইয়ের প্রধান নির্বাহী স্যাম অল্টম্যান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, উন্নত এআই মডেলগুলো মানুষের মানসিক স্বাস্থ্যের ওপর গভীর প্রভাব ফেলতে পারে। তিনি নতুন পদটিকে ‘গুরুত্বপূর্ণ সময়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা’ হিসেবে বর্ণনা করেছেন। এনগ্যাজেট