প্রযুক্তিপ্রতিষ্ঠান অ্যাপল মেটা প্লাটফর্মসের চিফ লিগ্যাল অফিসার জেনিফার নিউস্টেডকে নতুন জেনারেল কাউন্সেল (মহাব্যবস্থাপকের সমপর্যায়) হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি আগামী মাসে সিনিয়র ভাইস প্রেসিডেন্টের দায়িত্ব নেবেন এবং মার্চে আনুষ্ঠানিকভাবে জেনারেল কাউন্সেল হিসেবে যোগ দেবেন। অ্যাপলের নেতৃত্বে বড় পরিবর্তনের মধ্যেই এ নিয়োগ দেয়া হলো। খবর ও ছবি রয়টার্স