‘ট্রেন্ডিং টপিকস’ নামের নতুন ফিচার চালু করেছে সোশ্যাল মিডিয়া স্টার্টআপ ব্লুস্কাই। এটি ব্যবহারকারীদের প্লাটফর্মে জনপ্রিয় বিষয়গুলো দেখতে সাহায্য করবে। ফিচারটি মোবাইল অ্যাপ ও ডেস্কটপ উভয় ডিভাইসেই ব্যবহার করা যাবে। ট্রেন্ডিং টপিকস বহু বছর ধরেই এক্সের (আগে টুইটারে) বেশ পরিচিত একটি ফিচার। ব্লুস্কাইয়ের এ সুবিধা এখন সব ব্যবহারকারীর জন্য বেটা ভার্সনে পাওয়া যাচ্ছে। মোবাইল অ্যাপে এটি দেখতে নিচের সারিতে থাকা সার্চ আইকনে ট্যাপ করতে হবে। ডেস্কটপে ডানদিকের সাইডবারে ট্রেন্ডিং টপিকস বিভাগটি দেখা যাবে। এটি এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। খবর এনগ্যাজেট
ব্লুস্কাইয়ে নতুন ফিচার ‘ট্রেন্ডিং টপিকস’
‘ট্রেন্ডিং টপিকস’ নামের নতুন ফিচার চালু করেছে সোশ্যাল মিডিয়া স্টার্টআপ ব্লুস্কাই। এটি ব্যবহারকারীদের প্লাটফর্মে জনপ্রিয় বিষয়গুলো দেখতে সাহায্য করবে।










