ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো চুরির ঘটনায় ৬৩০ কোটি ডলারের হারানো সম্পদের ৯৫ শতাংশ পুনরুদ্ধার করা হয়েছে। আজ এক বিবৃতিতে এ দাবি করে বিশ্বের বৃহত্তম ক্রিপ্টো এক্সচেঞ্জ বাইন্যান্স। এদিকে হামলার জন্য উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত একটি সাইবার অপরাধী গোষ্ঠীকে দায়ী করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। খবর রয়টার্স।

এর আগে বৃহস্পতিবারের সাইবার হামলার ঘটনার পর বন্ধ রাখা হয় গ্রাহকদের অর্থ উত্তোলন সুবিধা। আজ থেকে ধাপে ধাপে সেবাটি চালুর ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। এ পর্যায়ে প্লাটফর্মটি থেকে বিটকয়েন, ইথার, বিএনবি, সোলানা, এক্সআরপি ও ডজকয়েনসহ বিভিন্ন ক্রিপ্টোকারেন্সি তোলা যাবে।

এফবিআইয়ের ভাষ্য, ‘উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় পরিচালিত সাইবার অপরাধী গোষ্ঠী “ট্রেডারট্রেইটর” এ হামলার জন্য দায়ী।’ যদিও এ বিষয়ে দেশটির জেনেভা মিশন ও চীনে অবস্থিত দূতাবাসের কাছে মন্তব্য জানতে চাওয়া হলেও কোনো সাড়া মেলেনি বলে জানায় রয়টার্স।