চ্যাটজিপিটির মডেলগুলো ১৮ বছরের কম বয়সী ব্যবহারকারীদের সঙ্গে কীভাবে আচরণ করবে, সে বিষয়ে নতুন নির্দেশিকা হালনাগাদ করেছে ওপেনএআই। তরুণদের ওপর এআইয়ের প্রভাব নিয়ে বাড়তে থাকা উদ্বেগের মধ্যে সম্প্রতি কোম্পানিটি এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। নতুন হালনাগাদে কিশোর-কিশোরী ও অভিভাবকদের জন্য আলাদা করে কিছু শিক্ষামূলক নির্দেশনা প্রকাশ করেছে ওপেনএআই। এগুলো থেকে জানা যাবে, এআই কীভাবে কাজ করে, কীভাবে নিরাপদভাবে ব্যবহার করতে হয় ও এর সীমাবদ্ধতা কী। খবর টেকক্রাঞ্চ