চলতি বছরের প্রথমার্ধে ১৭ হাজার ৬৬৪ কোটি ডলার আয় করেছে টেক জায়ান্ট অ্যাপল। এ সফলতার মূলে ছিল যুক্তরাষ্ট্র ও ইউরোপে আইফোন, আইপ্যাড ও ম্যাকবুকের বিক্রয় প্রবৃদ্ধি। ১৯৭৬ সালে প্রতিষ্ঠার পর ১ ট্রিলিয়ন বা ১ লাখ কোটি ডলার বাজার মূল্য অতিক্রম করা যুক্তরাষ্ট্রে প্রথম কোম্পানি অ্যাপল। এছাড়া এটি ৩ ট্রিলিয়ন বাজার মূল্য অর্জনকারী বিশ্বের প্রথম ব্র্যান্ড। ২০২০ সালের পর থেকে কোম্পানিটির নিট আয় ব্যাপকভাবে বেড়েছে। এ আয়ের প্রধান উৎস অ্যাপলের জনপ্রিয় পণ্য আইফোন। খবর ডিমান্ডসেইজ
বছরের প্রথমার্ধে অ্যাপলের আয় ছাড়িয়েছে ১৭ হাজার কোটি ডলার
চলতি বছরের প্রথমার্ধে ১৭ হাজার ৬৬৪ কোটি ডলার আয় করেছে টেক জায়ান্ট অ্যাপল।










