আসন্ন ওয়ানপ্লাস ১৩এস ফোনে অ্যালার্ট স্লাইডারের পরিবর্তে এআই-চালিত নতুন একটি বাটন চালু করতে যাচ্ছে ওয়ানপ্লাস। ‘প্লাস কি’ নামে ফিজিক্যাল বাটনটি দিয়ে নিজের মতো কাস্টমাইজ করে ক্যামেরা চালু, অনুবাদ করা বা রেকর্ডিংয়ের মতো কাজ করা যাবে। এর মূল বৈশিষ্ট্য হলো ‘এআই প্লাস মাইন্ড’ ফিচার চালু করা, যা স্ক্রিনে দেখানো তথ্য (সময়সূচি, বুকিং বা তালিকা) সংরক্ষণ ও মনে রাখতে পারে। চাইলে তিন আঙুলে ওপর দিকে সোয়াইপ করেও ফিচারটি চালু করা যাবে। খবর এনগ্যাজেট
অ্যালার্ট স্লাইডারের জায়গায় নতুন এআই বাটন আনছে ওয়ানপ্লাস
আসন্ন ওয়ানপ্লাস ১৩এস ফোনে অ্যালার্ট স্লাইডারের পরিবর্তে এআই-চালিত নতুন একটি বাটন চালু করতে যাচ্ছে ওয়ানপ্লাস।










