২০২৪ সালের ডিসেম্বরে আগের বছরের তুলনায় চীনে আইফোন বিক্রি কমেছে ১০-১২ শতাংশ। দেশটিতে সামগ্রিক স্মার্টফোনের বাজার স্থিতিশীল থাকলেও এ সময় অ্যাপলের বিক্রি কমেছে। এমনকি অন্যান্য ব্র্যান্ডের বিক্রিও ডিসেম্বরে নিম্নমুখী ছিল না। প্রতিবেদনটির প্রকাশক বিশেষজ্ঞ মিং-চি কুও বলছেন, চীনের স্মার্টফোন বাজারে অ্যাপলের পতনের জন্য দায়ী আইফোন ১৬-এর চাহিদা কম থাকা। ২০২৪ সালে উন্মোচিত আইফোনের নতুন সিরিজটি চীনা ক্রেতাদের আকৃষ্ট করতে পারেনি। খবর গিজচায়না
ডিসেম্বরে চীনের বাজারে কমেছে আইফোন বিক্রি
২০২৪ সালের ডিসেম্বরে আগের বছরের তুলনায় চীনে আইফোন বিক্রি কমেছে ১০-১২ শতাংশ।










