চ্যাটবট প্রশিক্ষণে বই চুরির অভিযোগে ইলোন মাস্কের এক্সএআই, অ্যানথ্রোপিক, গুগল, ওপেনএআই, মেটা প্লাটফর্মস এবং পারপ্লেক্সিটির বিরুদ্ধে মামলা করেছেন নিউইয়র্ক টাইমসের প্রতিবেদক। সিলিকন ভ্যালির স্টার্টআপ ‘থেরানোস’-এর জালিয়াতি ফাঁস করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া সাংবাদিক জন ক্যারিরু অভিযোগে বলেন, ‘এসব প্রযুক্তি প্রতিষ্ঠান নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সিস্টেমকে প্রশিক্ষণ দেয়ার কাজে সংশ্লিষ্ট লেখকের অনুমতি ছাড়াই কপিরাইটযুক্ত বইগুলো ব্যবহার করছে।’ ক্যারিরুসহ ছয়জন লেখক ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে গত সপ্তাহে মামলাটি দায়ের করেন। এআই প্রশিক্ষণে নিজেদের কাজ ব্যবহারের প্রতিবাদে লেখক এবং অন্যান্য স্বত্বাধিকারীর পক্ষ থেকে টেক কোম্পানিগুলোর বিরুদ্ধে করা বেশ কয়েকটি কপিরাইট মামলার মধ্যে এটি অন্যতম। খবর রয়টার্স