ভারতের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ইকোসিস্টেমকে আরো এগিয়ে নিতে ১৭ দশমিক ৫ বিলিয়ন বা ১ হাজার ৭৫০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মাইক্রোসফট। সফটওয়্যার জায়ান্টটি আগামী বছরের মাঝামাঝিতে নতুন একটি হাইপারস্কেল ডাটা সেন্টার চালু করছে। প্রকল্পটি ভারতের চেন্নাই, হায়দরাবাদ ও পুনেতে মাইক্রোসফটের ক্লাউড পরিষেবার পরিধি বা সুযোগ আরো বিস্তৃত করবে। মাইক্রোসফট বলছে, এ উদ্যোগ ভারতের জন্য একটি শক্তিশালী ডিজিটাল ভিত্তি তৈরি করবে। ফলে দেশটি কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রে বিশ্বের অগ্রণী বা ‘ফ্রন্টিয়ার এআই নেশন’ হিসেবে প্রতিষ্ঠিত হতে পারবে। খবর মাইক্রোসফট সোর্স