২০২৫ সাল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোর ফিড দখল করে নিয়েছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি কনটেন্ট। এবার ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছেন যে অদূর ভবিষ্যতে এআই ছবি বা কনটেন্ট মানুষের তৈরি সাধারণ ছবিকেও ছাড়িয়ে যাবে। তখন আসল কনটেন্ট চেনা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এ পরিবর্তন সবচেয়ে বেশি প্রভাবিত করবে কনটেন্ট ক্রিয়েটর ও ফটোগ্রাফারদের। ২০২৬ সালে ইনস্টাগ্রামের সম্ভাব্য ট্রেন্ড বা ধারা নিয়ে লেখা এক দীর্ঘ পোস্টে মোসেরি বলেন, ‘আগে একজন ক্রিয়েটরকে সবার থেকে আলাদা করত তার ব্যক্তিত্ব, কণ্ঠ, সৃজনশীলতা আর মানুষের সঙ্গে তার সত্যিকারের যোগাযোগ করার ক্ষমতা। কিন্তু এখন এআই ও আধুনিক টুল ব্যবহার করে যে কেউই এসব সহজে তৈরি করতে পারছে।’ এনগ্যাজেট