যুক্তরাজ্যে উপসর্গ প্রকাশের আগেই হৃদরোগ শনাক্তে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) টুল ব্যবহারের পরীক্ষা চালানো হয়েছে। টুলটি ব্যবহার করে দেশটির ব্র্যাডফোর্ড শহরের অ্যাপারলি ব্রিজের জন পেনজেলি নামে এক ব্যক্তির অ্যাট্রিয়াল ফাইব্রিলেশন (এএফ) নামক হৃদরোগ শনাক্ত করা গেছে। এএফ দ্বারা আক্রান্ত রোগীর অনিয়মিত ও দ্রুত হৃদস্পন্দন হয়। এতে আক্রান্ত ব্যক্তির স্ট্রোকের ঝুঁকি উল্লেখযোগ্য বেশি। এআই টুলটি জিপি রেকর্ড বিশ্লেষণের মাধ্যমে এ রোগের ঝুঁকি শনাক্ত করতে পেরেছে। বিবিসি