বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীর বিশাল একটি অংশ এখন গেমসের সঙ্গে সরাসরি যুক্ত। প্রযুক্তির সহজলভ্যতা ও ডিজিটাল বিনোদনের বিস্তারের ফলে ভিডিও গেমস এখন শুধু বিনোদন নয়, বরং বৈশ্বিক সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশে পরিণত হয়েছে। চলতি বছরের শেষ নাগাদ বিশ্বব্যাপী গেমারের সংখ্যা ৩৩২ কোটিতে পৌঁছবে বলে পূর্বাভাস দিয়েছেন সংশ্লিষ্ট বিশ্লেষকরা। পরিসংখ্যান বলছে, বর্তমানে ইন্টারনেট ব্যবহারকারীর ৮৩ দশমিক ৬ শতাংশ কোনো না কোনোভাবে গেম খেলার সঙ্গে জড়িত। এশিয়া সবচেয়ে বড় গেমিং বাজার হিসেবে এগিয়ে রয়েছে, যেখানে গেমারের সংখ্যা ১৪৮ কোটি। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে ইউরোপ ও লাতিন আমেরিকা। খবর ডিমান্ডসেইজ
বিশ্বজুড়ে ৮৩ শতাংশের বেশি ইন্টারনেট ব্যবহারকারী ভিডিও গেমসে যুক্ত
বিশ্বজুড়ে ইন্টারনেট ব্যবহারকারীর বিশাল একটি অংশ এখন গেমসের সঙ্গে সরাসরি যুক্ত।










