‘অ্যাবাউট দিস অ্যাকাউন্ট’ নামে নতুন একটি ফিচার যুক্ত হতে যাচ্ছে এক্স প্লাটফর্মে। অন্যের প্রোফাইলের গুরুত্বপূর্ণ তথ্য, যেমন অবস্থান, ইউজারনেম পরিবর্তনের সংখ্যা, অ্যাকাউন্ট তৈরি হওয়ার তারিখসহ বেশকিছু তথ্য দেখাবে ফিচারটি। গত অক্টোবরে এক্সের কর্মীদের প্রোফাইলে প্রথম ফিচারটির পরীক্ষা চালানো হয়েছিল। এক্সের দাবি, নতুন ফিচারটি ব্যবহারকারীদের অ্যাকাউন্টের বিশ্বাসযোগ্যতা যাচাই এবং সম্ভাব্য ‘মিথ্যা’ তথ্য শনাক্ত করতে সাহায্য করবে। যেমন কোনো প্রোফাইলের লোকেশন যদি যুক্তরাষ্ট্র দেয়া থাকে কিন্তু কার্যক্রম বিদেশ থেকে দেখায়, তা সন্দেহের কারণ হতে পারে। খবর দি ইন্ডিয়ান এক্সপ্রেস
প্রোফাইল হিস্ট্রি ও লোকেশন জানাবে এক্সের নতুন ফিচার ‘অ্যাবাউট দিস অ্যাকাউন্ট’
‘অ্যাবাউট দিস অ্যাকাউন্ট’ নামে নতুন একটি ফিচার যুক্ত হতে যাচ্ছে এক্স প্লাটফর্মে।










