বিশ্বব্যাপী বিভ্রাটে অল্প সময়ের জন্য বন্ধ হয়ে যায় গুগলের ভিডিও প্লাটফর্ম ইউটিউব। অনলাইন সেবায় বিঘ্ন ঘটার বিষয় নজরদারি করার ওয়েবসাইট ডাউনডিটেক্টরের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার বিশ্বের হাজার হাজার ব্যবহারকারী ইউটিউবে প্রবেশ করতে পারেননি। এ সময় প্রায় ১০ হাজার ৮০০টি সমস্যা রিপোর্ট করা হয়। পরে অবশ্য পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয় বলে জানিয়েছে ইউটিউব। তবে এখনো বিভ্রাটের কারণ সম্পর্কে কোনো তথ্য জানায়নি প্লাটফর্মটি। রয়টার্স
বিশ্বব্যাপী ইউটিউবে প্রবেশে বাধা, সাময়িক বিভ্রাটের পর সচল পরিষেবা
বিশ্বব্যাপী বিভ্রাটে অল্প সময়ের জন্য বন্ধ হয়ে যায় গুগলের ভিডিও প্লাটফর্ম ইউটিউব।
বিশ্বব্যাপী বিভ্রাটে অল্প সময়ের জন্য বন্ধ হয়ে যায় গুগলের ভিডিও প্লাটফর্ম ইউটিউব।










