যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যকার চলমান চিপ যুদ্ধের মধ্যে বড় ধরনের স্বস্তি মিলেছে স্যামসাং ইলেকট্রনিকস ও এসকে হাইনিক্সের। মার্কিন সরকার দক্ষিণ কোরীয় দুই প্রযুক্তি জায়ান্টকে একটি বিশেষ লাইসেন্স দিয়েছে, যার ফলে ২০২৬ সাল পর্যন্ত কোম্পানি দুটি চীনের চিপ উৎপাদন কারখানায় প্রয়োজনীয় মার্কিন যন্ত্রপাতি ও সরঞ্জাম আমদানি করতে পারবে। চীনের ওপর যুক্তরাষ্ট্রের কঠোর বাণিজ্যিক বিধিনিষেধ থাকলেও দুটি কোম্পানির ক্ষেত্রে নিয়ম এক বছরের জন্য শিথিল করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দুই সূত্র। খবর রয়টার্স