মাসিক ৬৪ কোটি ব্যবহারকারী নিয়ে বর্তমানে বিশ্বের শীর্ষ অডিও স্ট্রিমিং পরিষেবা স্পটিফাই। ২০২৪ সালের হালনাগাদ তথ্যানুযায়ী, পৃথিবীর ১৮৪টি অঞ্চলে ২৫ কোটির বেশি প্রিমিয়াম সাবস্ক্রাইবার রয়েছে অ্যাপটির। ২০০৮ সালে চালু হওয়ার পর স্পটিফাই মানুষের মিউজিক শোনার ধরন বদলে দিয়েছে। এখানে রয়েছে ৬০ লাখের বেশি পডকাস্ট ও সাড়ে তিন লাখের ঊর্ধ্বে অডিওবুক। কমেডিয়ান জো রোগান পরিচালিত ‘জো রোগান এক্সপেরিয়েন্স’ প্লাটফর্মটির সবচেয়ে জনপ্রিয় পডকাস্ট। খবর ডিমান্ডসেইজ