ওয়ালটন ডিজি-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড বাজারে এনেছে নতুন প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ট্যাবলেট ওয়ালপ্যাড ১১জি। ডিভাইসটি দিচ্ছে শক্তিশালী পারফরম্যান্স, বড় ডিসপ্লে, উন্নত মাল্টিমিডিয়া ফিচার ও দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা।

ওয়ালটন কম্পিউটারের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ জানান, ওয়ালপ্যাড ১১জি ট্যাবলেটটিতে ব্যবহার হয়েছে শক্তিশালী মিডিয়াটেক হেলিও জি৯৯ অক্টা-কোর প্রসেসর, যার সর্বোচ্চ ক্লক স্পিড ২.২ গিগাহার্টজ। সঙ্গে রয়েছে মালি-জি৫৭ এমসি২ জিপিইউ, যা গেমিং ও মাল্টিমিডিয়া ব্যবহারে গ্র্যাফিকস পারফরম্যান্সকে করবে আরো সাবলীল ও সমৃদ্ধ। ডিভাইসটিতে থাকছে ১০ দশমিক ৯৫ ইঞ্চির ফুল এইচডি আইপিএস ডিসপ্লে এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট, যা ব্যবহারকারীদের মসৃণ ও প্রাণবন্ত ভিজুয়াল অভিজ্ঞতা দেবে।

মেমোরি কনফিগারেশনে গ্রাহকরা পাচ্ছেন ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি অথবা ২৫৬ জিবি ইউএফএস স্টোরেজ। ফটোগ্রাফি ও ভিডিও রেকর্ডিংয়ের জন্য ওয়ালপ্যাড ১১জি-তে থাকছে ১৩ মেগাপিক্সেল অটোফোকাস মেইন ক্যামেরা ও ২ মেগাপিক্সেল ম্যাক্রো সেন্সরসহ ফ্ল্যাশলাইট। সেলফি ও ভিডিও কলের জন্য থাকছে ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা এবং সফটওয়্যার-ইন্টিগ্রেটেড ফেস আনলক ফিচার।

বর্তমানে ওয়ালপ্যাড ১১জি-এর ৮ জিবি র‌্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২১ হাজার ৭৫০ টাকা এবং ৮ জিবি র‌্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ২৩ হাজার ৭৫০ টাকা। প্রতিটি ট্যাবলেটের সঙ্গে থাকছে গ্লাস প্রটেক্টর, ফ্লিপ কভার, ২০ ওয়াট চার্জার, ১.৫ মিটার ইউএসবি ক্যেবল, সিম ইজেক্টর, ইউজার ম্যানুয়াল ও ওয়ারেন্টি কার্ড।

দেশের সব ওয়ালটন প্লাজার পাশাপাশি অফিশিয়াল ওয়েবসাইটেও ওয়ালপ্যাড ১১জি পাওয়া যাচ্ছে। — বিজ্ঞপ্তি