বৈশ্বিক উন্মোচনের এক বছর পার করে ‘কল অব ডিউটি: ওয়ারজোন মোবাইল’ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে প্রকাশক অ্যাক্টিভিশন। গতকাল এক্সে প্রকাশিত বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, মোবাইল সংস্করণটি পিসি ও কনসোলের মতো সাফল্য আনতে পারেনি এবং ব্যবহারকারীদের প্রত্যাশাও পূরণ করতে পারেনি। ফলে আজ থেকে গেমটি অ্যাপ স্টোর ও গুগল প্লে থেকে সরিয়ে নেয়া হবে। তবে ১৯ মের আগে ইনস্টল করা হলে, গেমটি এখনো খেলা যাবে। খবর দ্য ভার্জ