বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ড নিজের করে নিলেন আর্জেন্টিনার লিওনেল মেসি। গতকাল যুক্তরাষ্ট্রের ডালাসে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের ৩৮ মিনিটে গোল করে তিনি এ রেকর্ড গড়েন। এটা ছিল বিশ্বকাপে মেসির ১৭তম গোল। এর মধ্য দিয়ে তিনি টপকে যান জার্মান গ্রেট মিরোস্লাভ ক্লোসাকে। পরে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে করেন দলের ও নিজের দ্বিতীয় গোল। এতে ২-০ গোলের জয়ে নকআউট পর্বে নাম লেখায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
সোমবার ম্যাচের শুরুর দিকে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মেসি। তবে দুদিন পরেই ৩৯তম জন্মদিন পালন করতে যাওয়া মেসি খুব বেশি সময় নেননি। প্রথমার্ধেই দারুণ এক গোলে দলকে এগিয়ে দেন। বিশ্বকাপে এ নিয়ে টানা ছয় ম্যাচে গোল করলেন আর্জেন্টাইন মহাতারকা। ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার পর অস্ট্রিয়ার জালে আরেকবার বল পাঠান আর্জেন্টাইন অধিনায়ক।









