চলতি বিশ্বকাপ যেন গোলের বন্যায় ভাসছে। টুর্নামেন্টের ৩৩তম ম্যাচেই ছুঁয়ে ফেলা হয়েছে ১০০ গোলের মাইলফলক, যা ১৯৫৮ সালের পর সবচেয়ে দ্রুত। আর ওই গোলটি করেছিলেন নেদারল্যান্ডসের কোডি গাকপো, সুইডেনের বিপক্ষে ৫-১ জয়ের ম্যাচে।
তবে বিশ্বকাপের ইতিহাসে আরো বড় একটি মুহূর্ত এল গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচদিনে। এস্টাদিও মন্টেরেতে তিউনিসিয়া ও জাপানের লড়াইয়ে দেখা মিলল বিশ্বকাপ ইতিহাসের হাজারতম ম্যাচের প্রথম গোলের।
এর আগে বিশ্বকাপের সামগ্রিক ম্যাচ সংখ্যা ছিল ৯৯৯। ফলে সবার নজর ছিল— কে করবেন সেই ঐতিহাসিক গোল? শেষ পর্যন্ত গোলটি এল তিউনিসিয়ার দুর্ভাগ্যের মাধ্যমে। তিউনিসিয়ার বিপক্ষে গোলটির করেন জাপানের দাইচি কামাদা।
এবারের বিশ্বকাপে গোল হওয়ার হারও চোখে পড়ার মতো। প্রথম ৩৩ ম্যাচেই হয়েছে ১০০ গোল, অর্থাৎ ম্যাচপ্রতি গড়ে ৩ দশমিক শূন্য ৯ গোল। এই ধারা অব্যাহত থাকলে টুর্নামেন্ট শেষে মোট গোলসংখ্যা ৩০০ ছাড়িয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বিশ্লেষকদের মতে, গোলসংখ্যা বৃদ্ধির পেছনে কয়েকটি কারণ থাকতে পারে। নতুন ‘ট্রিওন্ডা’ বলের অস্বাভাবিক গতিপথে গোলরক্ষকদের সমস্যায় পড়তে দেখা গেছে। পাশাপাশি ৪৮ দলের সম্প্রসারিত আসরে তুলনামূলক দুর্বল দলগুলোর অংশগ্রহণও কিছু একতরফা ম্যাচের জন্ম দিয়েছে। তাছাড়া গরম আবহাওয়া, বাধ্যতামূলক পানিবিরতি এবং ম্যাচের শেষ দিকে খেলোয়াড়দের ক্লান্তিও গোলের সংখ্যা বাড়াতে ভূমিকা রাখছে।














