মিরপুর টেস্টের প্রথম দুই দিনে ১৪ উইকেটের মধ্যে ১০ উইকেট নিয়েছেন স্পিনাররা এবং এটা অনুমান করে কঠিন নয় যে পরের তিনদিনেও আধিপত্য করবে স্পিন এবং ঘূর্ণি বলই ম্যাচের ফল নির্ধারণ করে দিতে পারে।

বুধবার প্রথম দিনের মতো গতকাল দ্বিতীয় দিনও বৃষ্টি ও আলোকস্বল্পতায় পুরো সময় খেলা হয়নি। গতকাল দ্বিতীয় দিন খেলা হয়েছে ৭১.৪ ওভার। প্রথম দিন খেলা হয়েছিল ৭৪ ওভার। গতকাল খেলা শেষ হওয়ার সময় ক্যারিবীয়দের সংগ্রহ ছিল ৪ উইকেটে ১৩৪ রান। ত্যাগি নারায়ণ চন্দরপল ৪৩ ও জাস্টিন গ্রিভস ১৫ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন। বাংলাদেশের প্রথম ইনিংস থেকে ১৩৮ রানে পিছিয়ে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এর আগে গতকাল সকালে প্রথম ইনিংসে ২৭২ রানে অলআউট হয় বাংলাদেশ।