আমার প্রিয় দল ব্রাজিল। আর খেলোয়াড়দের মধ্যে খেলা না দেখেও যার প্রতি মুগ্ধতা রয়েছে তিনি হলেন পেলে। প্রিয় খেলোয়াড়দের তালিকায় রাখব সক্রেটিস, দিয়েগো ম্যারাডোনা ও জিনেদিন জিদানকে।

আসন্ন বিশ্বকাপে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে এগিয়ে রাখব ফ্রান্স কিংবা স্পেনকে। দুই দলই এখন ধারাবাহিক, পরিণত ও আধুনিক ফুটবলের দারুণ উদাহরণ।

বিশ্বকাপের স্মৃতির কথা বলতে গেলে ফিরতে হবে ১৯৯৪ সালে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার পাসাদেনায় রোজ বোউলে অনুষ্ঠিত সেই ফাইনালে ইতালিকে টাইব্রেকারে হারিয়ে ব্রাজিল জিতেছিল চতুর্থ বিশ্বকাপ। নির্ধারিত ও অতিরিক্ত সময় গোলশূন্য থাকার পর বিশ্বকাপ ইতিহাসে প্রথমবারের মতো ফাইনালের ভাগ্য নির্ধারিত হয়েছিল টাইব্রেকারে। সেই ম্যাচের উত্তেজনা এখনো ভুলতে পারি না। এত টেনশন হচ্ছিল যে খেলা দেখতে দেখতে কখন কয়েক জগ পানি খেয়ে ফেলেছিলাম, নিজেই বুঝিনি। ব্রাজিলের সেই জয় আজও আমার কাছে বিশ্বকাপের অন্যতম স্মরণীয় মুহূর্ত।