আমার প্রিয় দল পর্তুগাল ও প্রিয় খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো। আজীবন পর্তুগালের সমর্থক হিসেবে আমি বিশ্বাস করি ইনশা আল্লাহ, তাদের ফুটবলের সর্বোচ্চ পুরস্কার জয়ের পূর্ণ সম্ভাবনা রয়েছে। পর্তুগালের প্রতি এ ভালোবাসা এখন পারিবারিক ঐতিহ্যে পরিণত হয়েছে—আমার ছেলে ক্রিস্টিয়ানো রোনালদো ও পর্তুগাল উভয়েরই বড় ভক্ত। প্রজন্ম থেকে প্রজন্মে এ আবেগ ভাগ করে নেয়া প্রতিটি টুর্নামেন্টকে আরো বিশেষ করে তোলে।

আমি গর্বের সঙ্গে কোকা-কোলা সিসিআই বাংলাদেশে কাজ করি, যা একটি তুর্কি প্রতিষ্ঠানের অংশ এবং স্বাভাবিকভাবেই আমি তুর্কিয়ের সাফল্য কামনা করি। তবে স্বীকার করতেই হবে, যখন এ দুই দেশ প্রতিদ্বন্দ্বিতা করে, তখন আমি তুর্কিয়ের প্রতি পেশাগত সংযোগ এবং পর্তুগালের প্রতি আজীবনের সমর্থনের মধ্যে দ্বিধায় পড়ে যাই। কিন্তু শেষ পর্যন্ত আমার হৃদয় পর্তুগালের পক্ষেই থাকে। আমি কৃতজ্ঞ যে দুবার সরাসরি ফিফা বিশ্বকাপ দেখার সুযোগ পেয়েছি এবং ইনশা আল্লাহ, দ্য কোকা-কোলা কোম্পানির আমন্ত্রণে যুক্তরাষ্ট্রেও এ টুর্নামেন্ট উপভোগ করার অপেক্ষায় আছি।