বরগুনার খাকবুনীয়ায় পোষা কুকুর হত্যার অভিযোগে আদালতে মামলা করেছেন আনিসুর রহমান নামে এক ব্যক্তি। মঙ্গলবার বরগুনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রাণী কল্যাণ, বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে মামলাটি করা হলে বিচারক মাহবুব আলম আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।