চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল কর্মশালা উদ্বোধন করেন রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুয়ায়ূন কবীর। শিবগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে ১৭৪ প্রিজাইডিং কর্মকর্তা অংশ নেন।