মা-ইলিশ রক্ষায় চাঁদপুরে প্রশাসনের উদ্যোগে নৌ শোভাযাত্রা করা হয়েছে। জেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে ৭-২৮ অক্টোবর মা-ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করা হয়। এবারো ২২ দিন ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। গতকাল সকালে শহরের বড়স্টেশন মোলহেডে আলোচনা সভা ও সচেতনতামূলক লিফলেটও বিতরণ করা হয়। পরে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌ পুলিশ, কোস্টগার্ড, জেলা পুলিশ, ফায়ার সার্ভিস, রাজনৈতিক ব্যক্তি ও জেলে প্রতিনিধিদের অংশগ্রহণে পদ্মা-মেঘনা নদীতে স্পিডবোট ও ট্রলারে করে অনুষ্ঠিত হয় নৌ শোভাযাত্রা।
চাঁদপুরে মা-ইলিশ সংরক্ষণে নৌ শোভাযাত্রা
মা-ইলিশ রক্ষায় চাঁদপুরে প্রশাসনের উদ্যোগে নৌ শোভাযাত্রা করা হয়েছে। জেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে ৭-২৮ অক্টোবর মা-ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।
মা-ইলিশ রক্ষায় চাঁদপুরে প্রশাসনের উদ্যোগে নৌ শোভাযাত্রা করা হয়েছে। জেলা টাস্কফোর্স কমিটির আয়োজনে ৭-২৮ অক্টোবর মা-ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে এ শোভাযাত্রার আয়োজন করা হয়।










