ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রথম বর্ষের এক ছাত্রীর ওপর ছাত্রলীগ নেত্রীদের নির্যাতনের ঘটনায় তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে কর্তৃপক্ষের গঠিত কমিটি।
গতকাল বেলা সাড়ে ১১টার দিকে অধ্যাপক রেবা মণ্ডলের নেতৃত্বে গঠিত এ কমিটি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয়ে সিলগালা প্রতিবেদনটি জমা দেয়। প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে কমিটির কোনো সদস্যই কথা বলতে রাজি হননি।
প্রতিবেদনটি হাইকোর্টে পাঠিয়ে দেয়া হবে বলে জানান ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান।
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি রাতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের দেশরত্ন শেখ হাসিনা হলে নবাগত এক ছাত্রী ছাত্রলীগ নেত্রীদের দফায় দফায় নির্যাতনের শিকার হন। ওই ঘটনায় মোট তিনটি তদন্ত কমিটি গঠিত হয়। এর মধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ করে একটি, হল কর্তৃপক্ষ একটি ও কুষ্টিয়া জেলা প্রশাসন হাইকোর্টের নির্দেশে একটি তদন্ত কমিটি গঠন করে।










