চাঁদাবাজি ও সন্ত্রাসমুক্ত নিরাপদ ইন্টারনেট ব্যবসায়িক পরিবেশ তৈরির দাবিতে নারায়ণগঞ্জে মানববন্ধন করেছেন ইন্টারনেট ব্যবসায়ীরা। গতকাল সকালে প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। বক্তারা অভিযোগ করেন, বিগত সময় সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের ছেলে অয়ন ওসমান অস্ত্রের মুখে ইন্টারনেট ব্যবসা দখল করে নেন। বর্তমানে ঠিক একই কায়দায় আরেকটি সিন্ডিকেট তৈরি হয়েছে। তারাও একই পদ্ধতি অবলম্বন করছে।