বগুড়ার নন্দীগ্রামে পান্তাভাত খেয়ে ৯ শ্রমিক অসুস্থ হয়েছেন। শুক্রবার রাতে ভাত রান্নার পর তাতে পানি দিয়ে রাখা হয়। পরের দিন শনিবার সকালে সেই পান্তাভাত খেয়ে শ্রমিকরা অসুস্থ্য হয়ে পড়ে। তাদের ওই দিন সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসাধীন রয়েছে কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার শ্রমিক মজমুল হক (৩৭), আকরাম হোসেন (৪০), শহিদুল ইসলাম (৩৯), শহিদ হোসেন (৩৪), তায়জুল ইসলাম (৩৫). শাহ আলম (৪০), এছাড়া প্রাথমিক চিকিৎসা নিয়েছেন আব্দুল হামিদ (৩৬), দেলবর রহমান (৩৮) এবং সেকেন্দার আলী (৫৫)।
জানা গেছে, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলা থেকে ধান কাটার জন্য কয়েকদিন আগে নন্দীগ্রাম উপজেলায় ১০ জন্য শ্রমিক আসেন। শনিবার সকালে উপজেলার কাথম বেরাগাড়ী গ্রামের কৃষক সোহেল হোসেনের বাড়িতে পান্তাভাত খায়। পরে পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে তাদের মধ্যে ৬ জনকে বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন এবং বাকি ৩ জন অন্যস্থানে চিকিৎসা নেয়।
শ্রমিক মজমুল হক বলেন, ধান কাটতে এসে পান্তাভাত খেয়ে হঠাৎ করেই পেটে ব্যথা, বমি ও পাতলা পায়খানা শুরু হয়। পরে অসুস্থ হয়ে পড়লে সন্ধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়। বগুড়ার নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা: তোফাজ্জল হোসেন মণ্ডল বলেন, ফুড পয়জনিংয়ে ধান কাটার শ্রমিক হাসপাতালে ভর্তি হয়েছেন। এখানে তাদের সব ধরনের সেবা দেয়া হচ্ছে।
বগুড়ায় পান্তা খেয়ে হাসপাতালে ৯ শ্রমিক
বগুড়ার নন্দীগ্রামে পান্তাভাত খেয়ে ৯ শ্রমিক অসুস্থ হয়েছেন। শুক্রবার রাতে ভাত রান্নার পর তাতে পানি দিয়ে রাখা হয়। পরের দিন শনিবার সকালে সেই পান্তা ভাত খেয়ে শ্রমিকরা অসুস্থ্য হয়ে পড়ে। তাদের ওই দিন সন্ধ্যায় নন্দীগ্রাম উপজেলার বিজরুল স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।










