নরসিংদীর মেঘনা নদীতে নৌকা ডুবে ভাই-বোন নিখোঁজ হয়েছে। গত বৃহস্পতিবার রাতে ছয় যাত্রী নিয়ে নৌকাটি ডুবে যায়। তাদের মধ্যে চারজন তীরে উঠে এলেও জান্নাতুল আক্তার এনা (১৪) ও তার ভাই আব্দুল্লাহ ইউসুফ (১২) নিখোঁজ হয়। গতকাল সকালে দক্ষিণ চরভাসানিয়া বেড়িবাঁধের পাশ থেকে ইউসুফের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী ও জেলেরা। ভংগারচর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) অনিমেশ হালদার বিষয়টি নিশ্চিত করেন।