জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জ জেলা পরিষদ অসচ্ছল পরিবারের সদস্যদের মাঝে চেক বিতরণ করেছে। গতকাল দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২২টি পরিবারের সদস্যদের হাতে সাড়ে ৩ লাখ টাকার চেক তুলে দেন।